ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

‘লম্বা সময়ের’ জন্য মাঠের বাইরে লুকাকু

#

স্পোর্টস ডেস্ক

১৯ আগস্ট, ২০২৫,  5:25 PM

news image

সেরি আর শিরোপা ধরে রাখার অভিযান শুরুর কয়েক দিন আগে ‘লম্বা সময়ের’ জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন রোমেলু লুকাকু। ঊরুর চোটে ভুগছেন নাপোলি স্ট্রাইকার। প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে গত বৃহস্পতিবার গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে এই চোট পান লুকাকু। পরে সোমবার তার চোট বেশ গুরুতর বলে জানায় নাপোলি। সংবাদমাধ্যমের খবর, বেলজিয়ান তারকার সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে। এমনকি চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের সাবেক এই ফরোয়ার্ডের অস্ত্রোপচারও লাগতে পারে। নাপোলির বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে গত মৌসুমে ১৪ গোল করে নাপোলির লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লুকাকুর। একই সঙ্গে ৩২ বছর বয়সী ফুটবলারের অস্ত্রোপচার প্রয়োজন হবে কি-না, সেই আলোচনাও চলছে। আগামী শনিবার সেরি আয় সাস্সুয়োলোর বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু হবে নাপোলির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম