ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

‘মাহমুদুল্লাহর প্রমাণ করার কিছু নেই’

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৩,  4:45 PM

news image

টি-টোয়েন্টির পর ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ড সিরিজের দলে নেই তিনি। রিয়াদের দলে না থাকা নিয়ে মুখ খুলেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিয়াদের বিষয় নিয়ে বাশার জানালেন বিশ্রামে রাখা হয়েছে তাকে। মাহমুদুল্লাহকে বাদ দেওয়া হয়েছে কি না এই প্রসঙ্গে বাশার বলেন, ‘ব্যাপারটা আসলে কিছুই না। মাহমুদুল্লাহ যেখানে ব্যাটিং করছেন সেখানে আমাদের দুই-একজন বিকল্প আছে দেখার মতো। এজন্য (বিশ্রাম দেওয়া হয়েছে), আর কিছু না। ব্যাটিং অর্ডারটা আমরা দেখতে চাচ্ছি, ১-৪ আমাদের নতুন কাউকে দেখার সুযোগ নেই। ছয়-সাত এই জায়গায় দেখার একটু সুযোগ আছে।’ এদিকে পরবর্তী সিরিজে রিয়াদ ফিরবেন কি না এমন প্রশ্নে বাশার বলেন, 'আমার মনে হয় এই সিরিজটা নিয়েই থাকি। আপাতত আমরা এই সিরিজটা নিয়ে চিন্তা করছি। এই সিরিজটা গুরুত্বপূর্ণ। পরের সিরিজের আগেই আমরা এটা নিয়ে ভাববো। এই মুহূর্তে আমরা যেটা করেছি সেটা নিয়েই থাকি।’ মাহমুদুল্লাহ রিয়াদ পরীক্ষিত খেলোয়াড় তার প্রমাণ করার কিছু নেই সেটাও জানালেন বাশার, ‘আমি আবারও বলছি মাহমুদুল্লাহ আমাদের প্রমাণিত খেলোয়াড়। তার আর প্রমাণ করার কিছু নেই। তাকে নিয়ে ভবিষ্যতে কি হবে তা আমরা পরে ভাববো। আপাতত আমরা এই সিরিজটা নিয়েই ভাবতে চাচ্ছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম