ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

‘ভোটারদের কেউ বাধা বা হুমকি পেয়েছি বললেই ব্যবস্থা’: রাশিদা সুলতানা

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৩,  9:52 PM

news image

নির্বাচনে ভোটারদের কেউ বাধা বা হুমকি পেয়েছি বললেই ব্যবস্থা নিতে প্রমাণ লাগবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নাটোরের চারটি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, ভোট সুষ্ঠু ও উৎসবমুখর করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করব। নির্বাচনে মাঠ পর্যায়ে যারা কাজ করবে তারা আমাদের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। ভোটারদের নির্ভয়ে ভোট দেয়ার পরিবেশ তৈরি করতে কাজ করছে নির্বাচন কমিশন। তিনি বলেন, আগে ভোটারদের বাধা এবং নির্বাচন বাধা দেয়া হলে কোনও আইন ছিল না। বর্তমানে ভোটারকে বাসা ও ভোটকেন্দ্র হুমকি এবং বাধা দেয়া অথবা আতঙ্ক সৃষ্টি করলেই শাস্তির আওতায় নিয়ে আনা হবে। ভোটারদের সুরক্ষার জন্য আইন সংশোধন করা হয়েছে। ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন ভোটার আক্রান্ত হলে বা হুমকি দিলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন; ভোটারকে হুমকি দিলে প্রমাণ লাগবে না, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। প্রার্থীদের আচরণ বিধি নিয়ে তিনি বলেন, আচরণবিধি লঙঘন করলে প্রার্থীদের শাস্তি দেওয়ার পশাপাশি প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। আমাদের ইচ্ছা অবাধ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটাররা আসবে ভোটাধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে করতে পারি সেটাই আমাদের মূল কাজ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নাছের উদ্দিন ভূঞা, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম