ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

‘ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে নীতিমালা হচ্ছে’

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৩,  10:23 PM

news image

ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, আগামী সোমবার (২১ আগস্ট) কমিশন সভায় এ সংক্রান্ত নীতিমালা চূড়ান্ত করা হবে। এর আগে গত ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সামনে আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে সচিব এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা ৮ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গেজেটে প্রকাশিত নীতিমালা অনুসারে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠনের বিষয়ে উল্লেখ রয়েছে। এ নীতিমালা অনুসারে অধিকাংশ জেলা ও উপজেলায় উক্ত কমিটি গঠন করা হয়েছে এবং নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করা হয়েছে। যদি কোনো জেলা ও উপজেলায় উক্ত কমিটি গঠন করা না হয়ে থাকে, তাদের জরুরি ভিত্তিতে কমিটি গঠন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। সচিব আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন বিধায় উক্ত নির্বাচনের জন্য জরুরি ভিত্তিতে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা প্রয়োজন। ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী ভোটকেন্দ্র স্থাপনের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম