ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন-২০২৩’ মন্ত্রিসভায় অনুমোদন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৩,  9:55 PM

news image

নাগরিকদের অনুমতি ছাড়া ফেসবুক-গুগলের মতো প্রতিষ্ঠান কোনো তথ্য দেশের বাইরে নিতে পারবে না। এমন বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন’-২০২৩ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এ আইনর অনুমোদন মন্ত্রিসভা। এর আগে গত তিন বছর ধরে উপাত্ত সুরক্ষা আইন করার জন্য কাজ করে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। ২০২২ সালের শুরুতে সরকার আনুষ্ঠানিকভাবে উপাত্ত সুরক্ষা আইনের প্রথম খসড়া প্রকাশ করে। তবে সে খসড়া নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও বিশেষজ্ঞরা উদ্বেগ জানান। এরপর কয়েক ধাপে খসড়ায় পরিবর্তন আনা হয়। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তরও গত বছর ১০ আগস্ট সরকারকে ১০টি পর্যবেক্ষণ দেয়। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও অংশীজনদের আপত্তির মুখে চলতি বছরের আগস্টে উপাত্ত সুরক্ষা আইনের আরেকটি খসড়া প্রকাশ করা হয়। যেখানে বিভিন্ন ধারা অনেকটা শিথিল করা হয়েছে। এ আইন থেকে ফৌজদারি অপরাধ পুরোপুরি বাদ দেয়া হয়েছে। সাজা হিসেবে রাখা হয়েছে জরিমানা। অবশ্য আইনের খসড়ায় কিছু ধারা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে বলে মনে করছেন অংশীজনেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম