ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

‘বৈশ্বিক সংকটের মধ্যেও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব দেয় জাতিসংঘ’

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২২,  8:24 PM

news image

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (ইউএনআরসি) গুয়েন লুইস বলেছেন, বিশ্বের অন্যান্য বড় ক্রমবর্ধণশীল সংকট সত্ত্বেও রোহিঙ্গা ইস্যুতে মনোনিবেশ করে চলেছে  জাতিসংঘ। একটি রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে। ‘এটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং। সেখানে নজর রয়েছে’ উল্লেখ করে গুয়েন লুইস বলেন, ‘তারা মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য কাজ করছে। বর্তমানে বাংলাদেশের পাশে রয়েছে।’ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক স্পষ্ট করে বলেন, ‘বাংলাদেশ ও সরকারের ওপর সিদ্ধান্ত নির্ভর করে।’ তিনি বলেন, আয়োজক দেশ থেকে কোনো সুনির্দিষ্ট অনুরোধ থাকলেই জাতিসংঘ কাজ করবে। ইউএনআরসি বলেছে যে, সহিংসতা ‘একেবারে উদ্বেগের বিষয়’ এবং তারা জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকল স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলছে। আজ মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিকসমন্বয়কারী (ইউএনআরসি) গুয়েন লুইস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম