ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

‘বাতিল’ হালের কাছে ২-০ গোলে হার, ম্যানইউর মৌসুম শুরুতেই ধাক্কা

#

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬,  5:11 PM

news image

প্রিমিয়ার লিগে ফিরে প্রথম ম্যাচেই চমক দেখাল হাল সিটি। যাদের অনেকেই ‘বাতিল’ দল হিসেবে দেখেছিলেন, সেই হালের কাছে ২-০ গোলে হেরে দুঃস্বপ্নের মতো মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।


ইস্ট ইয়র্কশায়ারে ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে সেমি আজায়ির গোলে এগিয়ে যায় হাল। ৩৮ মিনিটে রেগান স্লেটারের ফ্রি কিক থেকে অভিষিক্ত নোবেল মেন্ডি ব্যবধান দ্বিগুণ করেন।


প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচে আর ফিরতে পারেনি ম্যানইউ। গত মৌসুমে তৃতীয় হয়ে শেষ করা দলটির এমন পারফরম্যান্সে শুরুতেই ধাক্কা খেলেন নতুন কোচ মাইকেল ক্যারিক।


প্রিমিয়ার লিগে ২০১৭ সালের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই জয় পেয়েছে হাল। আর ১৯৭৪ সালের পর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এটি তাদের প্রথম জয়।


ম্যাচ শেষে ক্যারিক হারটিকে কষ্টদায়ক বলে স্বীকার করেন। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না তিনি। ক্যারিক বলেন, ভেতরে ভেতরে তারা কষ্ট পাচ্ছেন এবং দলকে আরও উন্নতি করতে হবে। তবে শান্ত থাকার অর্থ এই নয় যে দলের মধ্যে কোনো আবেগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম