ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২৬,  6:56 PM

news image

নারী যাত্রীদের জন্য মাত্রই ৫ দিন আগে বিশেষ মহিলা বাস বা ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এবার এই সার্ভিসে যুক্ত হলো ই-টিকিটিং সেবা। আর এই সেবা কার্যক্রম পরিচালনা করবে টিকিটিং প্ল্যাটফর্ম সহজ।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত মোট ১৪টি মহিলা বাসে পজ মেশিনের মাধ্যমে ই-টিকিটিং সেবা দেওয়া হবে। এর ফলে, বাসে ওঠার পর নারী যাত্রীরা পজ মেশিনের মাধ্যমে দ্রুত ও সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন। সম্প্রতি তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

টিকিটিং প্ল্যাটফর্ম সহজ জানায়, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা টিকিটিং প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে। ই-টিকিটিং কার্যক্রমের পার্টনার হিসেবে সহজ লিমিটেড প্রযুক্তিগত সমাধান ও বাস্তবায়ন সহযোগিতা দিচ্ছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহজের সংশ্লিষ্ট টিম বিআরটিসির ডিপোগুলোতে সরাসরি উপস্থিত থেকে মহিলা বাসের কন্ডাক্টরদের পজ মেশিন ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে।

প্রশিক্ষণে পজ মেশিন পরিচালনা, ই-টিকিট ইস্যু এবং টিকিটিং-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে কন্ডাক্টরদের ধারণা দেওয়া হয়।

সহজের পক্ষ থেকে আরও বলা হয়, বিআরটিসির মহিলা বাসে ই-টিকিটিং চালু নারী যাত্রীদের জন্য গণপরিবহনে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পজ ভিত্তিক ই-টিকিটিংয়ের মাধ্যমে টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত ও সংগঠিত হওয়ার পাশাপাশি যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৪টি মহিলা বাসে এ সেবা চালুর মাধ্যমে পর্যায়ক্রমে গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার সুযোগ তৈরি হয়েছে বলে জানায় সহজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম