ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

‘নিখোঁজ’ ঢাবি ছাত্র হিমেল টাঙ্গাইল কারাগারে

#

২২ নভেম্বর, ২০২১,  10:11 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হামিদ শিকদার হিমেলের খোঁজ মিলেছে। নিখোঁজের চারদিন পর সোমবার (২২ নভেম্বর) তার সন্ধান পাওয়া যায়। নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে তিনি সাজাপ্রাপ্ত হয়ে টাঙ্গাইল কারাগারে। টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ঢাবির শহীদুল্লাহ হল থেকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে যাওয়ার কথা বলে রওয়ানা হন হিমেল। এরপর থেকে তিনি নিখোঁজ ও তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ থাকে। হিমেল বাড়ি না ফেরায় তার পরিবার ও স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে এ ঘটনায় শনিবার (২০ নভেম্বর) শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। হিমেল ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্ট (ডিএসটিএস) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইলের সখীপুর উপজেলার জামালহাটকুড়া গ্রামের বিল্লাল শিকদারের ছেলে। তিনি ঢাবির রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি জানান, হিমেল গত শুক্রবার টাঙ্গাইলের একটি কেন্দ্রে খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্যপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি (অন্যের হয়ে পরীক্ষা দেওয়া) দিতে আসেন। এসময় তার কাছ থেকে ডিজিটাল একটি ডিভাইস পাওয়া যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে তিনি টাঙ্গাইল কারাগারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম