ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

‘না’ ভোটের প্রচারকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: জামায়াত

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৫,  9:03 PM

news image

সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট নিয়ে ‘না’ বোধক প্রচারণার সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নভেম্বরে গণভোটের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন। জামায়াতসহ ৮টি দলের প্রতিনিধিরা আলাদা আলাদাভাবে স্মারকলিপি দেন। জামায়াত নেতা আব্দুল হালিম বলেন, জুলাই জাতীয় সনদের টেকসই আইনিভিত্তির লক্ষ্যে নভেম্বরের মধ্যে গণভোট করতে হবে। আর যারা সোশ্যাল মিডিয়ায় ‘না’ লিখে গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, জনগণ তাদের প্রত্যাখ্যান  করবে৷ এ সময় সংশোধিত আরপিও হুবহু বহাল রাখারও দাবি জানান তিনি। বলেন, নতুন কোনো সংশোধনী ছাড়াই আগামী জাতীয় নির্বাচন করতে হবে। আর নির্বাচন উৎসবমুখর করার লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের বিকল্প নেই। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম