ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

‘দেশের পরিস্থিতি ভালো থাকার পরও একটি মহল ষড়যন্ত্র করছে’: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২২,  5:34 PM

news image

দেশের পরিস্থিতি ভালো থাকার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। অর্থনীতির সব সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে থাকার পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হায়-হুতাশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। শুক্রবার (১৩ মে) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশে যেন খাদ্যের ঘাটতি না হয়, সেজন্য খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে। একটু জায়গাও ফাঁকা রাখা যাবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ ভালো অবস্থানে আছে এবং এই অবস্থানে থেকেই আরও এগিয়ে যাবে। তবে সরকারি ব্যয় সংকোচনের জন্য কিছু ক্ষেত্রে আমরা কাটছাঁট করছি। সতর্কতা অবলম্বন করছি। বৈঠকে শ্রীলঙ্কা, ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এসময় নেতারা বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করছে। তারা দিবাস্বপ্নে বিভোর। এরা ষড়যন্ত্রকারী। দেশ যখন এগিয়ে যায়, এদের ভাল লাগে না। তাই তারা সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আগামী ৬ মাস খুব ক্রিটিক্যাল সময়। এই সময় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সভায় উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, কাজী জাফর উল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, রাশিদুল আলম, রমেশ চন্দ্র, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম