ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

‘দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই’

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৪,  8:04 PM

news image

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার (২ জুন) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সালমান এফ রহমান বলেন, এখনও অনেকেই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক না কেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবোই। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন। একমাত্র মুক্তিযোদ্ধাদের জন্যই আজ স্বাধীনতার লাল-সবুজের পতাকা পেয়েছি। তাই বীর মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের ইতিহাসের অংশ। তাদের কারণেই আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে দেশকে শত্রুমুক্ত করেছি, ঠিক একইভাবে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠিত হয়ে স্বাধীনতাবিরোধী চক্রকে রুখে দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম