ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’

‘ডাকসু-জাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে কর্তৃপক্ষ’

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  9:07 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহ্সচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু-জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সরকারের কিছু মানুষের যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছে। এদিকে জাকসুর ব্যালটপেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ছাপানো হলো। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় নির্যাতনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছে। জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নীলনকশার শঙ্কা প্রকাশ করেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, দেশে যে শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক। সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম