ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

‘জনগণ পাশে থাকলে কোনো কিছুই অসাধ্য থাকে না’

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২২,  9:31 PM

news image

‘জনগণ যখন পাশে থাকে, তখন কোনো কিছুই আর অসাধ্য থাকে না’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা যখন কঠিন সমস্যার মুখে পড়েছি, তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের জনতাকে আহ্বান করেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য। সে সময় সকল শ্রেণি ও পেশার মানুষ জঙ্গিদের বিরুদ্ধে জেগে উঠেছে। সে সময় আমরা অভূতপূর্ব সফলতা দেখেছিলাম, সকল শ্রেণি ও পেশার মানুষ যার যার জায়গা থেকে জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছে। জনগণ যখন পাশে থাকে, তখন কোনো কিছুই আর অসাধ্য থাকে না। আসাদুজ্জামান খান কামাল বলেন, করোনা মহামারির সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যুব সমাজের কাজ ছিল না। সে সময় মোড়ে মোড়ে কিশোর গ্যাং তৈরি হয়েছিল। সেটার একটা কুপ্রভাব এখনও রয়েছে। সেখানেও আমাদের কাজ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে গ্রামে একটা বিচার ছিল, কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্যটাও ঠিক ওই রকমই। এখানে আমরা শতভাগ সফল হয়েছি। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজকে আরও কীভাবে সুন্দর ও পরিচ্ছন্ন বানানো যায়, সেটার উদাহরণ এখন সর্বত্র। তিনি বলেন, সমাজে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে, বাল্য বিবাহ-ইভটিজিং অনেক কমে গিয়েছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাঁচাতে পারবো না। এখন সেখানে কাজ করতে হবে। অনুষ্ঠানে ডিএমপির কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম