ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

‘চার হারের মধ্যে এটাই সবচেয়ে বাজে’

#

স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৫,  5:38 PM

news image

ব্যর্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছে না লিভারপুল। একের পর এক পরাজয়ের ধাক্কায় উল্টো জর্জরিত অবস্থায় পড়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নরা। শনিবার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা ৪ ম্যাচ হারল তারা।  তবে চার হারের মধ্যে এই ম্যাচের পারফরম্যান্সকে ‘সবচেয়ে বাজে’ বলে মন্তব্য করেছেন লিভারপুল কোচ আর্নে স্লট। প্রতিপক্ষের মাঠে হারের পর লিভারপুল কোচ স্লট বলেছেন, ‘চার হারের মধ্যে আমার মতে এটাই সবচেয়ে বাজে। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের কিছু সময় আমরা স্বাভাবিক কাজগুলোই ঠিকঠাক করতে পারিনি। আমার মনে হয় তারা আমাদের চেয়ে বেশি ডুয়েল জিতেছে।’ টানা চার হারে লিভারপুল এখন নেমে গেছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৮ ম্যাচে ১৯। লিভারপুল এখন প্রিমিয়ার লিগ ইতিহাসের চতুর্থ বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টানা চার ম্যাচে হারের স্বাদ পেল। এর আগে ২০১৬-১৭ মৌসুমে লেস্টার সিটি টানা পাঁচ, ২০২০-২১ মৌসুমে লিভারপুল টানা চার এবং গত মৌসুমে ম্যানচেস্টার সিটি টানা চার ম্যাচে হেরেছিল। অর্থাৎ ইতিহাসে চারবার এই ঘটনা ঘটলেও দুবারই এর শিকার হয়েছে লিভারপুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম