ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

‘ক্যাটল স্পেশাল ট্রেন’ লাইনচ্যুত, ময়মনসিংহ-ঢাকা রুটে যোগাযোগ বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুন, ২০২৩,  4:54 PM

news image

জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ আউটার স্টেশনের কাছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে।এ কারণে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রন চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৫ জুন) সকালে নগরীর বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের এসআই দীপক চন্দ্র জানান, কোরবানির গরু বোঝাই ট্রেনটি শনিবার (২৪ জুন) রাত দেড়টার দিকে ময়মনসিংহ জংশন ছেড়ে যাবার সময় চারটি চাকা লাইনচ্যুত হয়। পরবর্তীতে রোববার সকাল ৭টা ৫০ মিনিটে উদ্ধার কাজ শেষ করে ট্রেনটি ছাড়লে ৫ মিনিটের মধ্যে ফের দুটি চাকা লাইনচ্যুত হয়। ময়মনসিংহ লোকোশেডের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গরু নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল ট্রেনটি। দুই দফা ট্রেনটি লাইনচ্যুত হলে উদ্ধার অভিযান চালানো হয়। পরে রোববার সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি আর ঢাকা যাচ্ছে না। ট্রাকে করে বিকল্প ব্যবস্থায় গরু ঢাকায় পাঠানো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম