ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত সিরিয়া’

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  4:42 PM

news image

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ এ কথা জানান। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সময় নিজের ভূখণ্ড রক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত দামেস্ক। তিনি আরও বলেন, “গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রথম থেকেই সরব সিরিয়া।”মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরেই ক্রমশ উত্তেজনা বেড়ে চলেছে। সেই উত্তেজনার মধ্যেই নিজের যুদ্ধ প্রস্তুতির কথা ঘোষণা করলো সিরিয়া। আরটি জানিয়েছে, রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্বুল্লাহিয়ানের সঙ্গে রাজধানী দামেস্কে বৈঠক করেন ফয়সাল মেকদাদ। এসময় তারা গাজায় ইসরায়েলের বর্বরতার মধ্যে কীভাবে ফিলিস্তিনিদের আরও সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা করেন। ফয়সাল জানান,

১৯৪৮ সাল থেকেই ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে সিরিয়া। ওই বছরই ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর ইহুদিবাদি দেশটিকে আক্রমণ করেছিল সিরিয়া। ফয়সাল মেকদাদ বলেন, সিরিয়া ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়ে চলেছে। এখনও আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। তবে যুদ্ধ কবে ও কীভাবে হবে তা নির্ধারণ বাকি আছে। তিনি সিরিয়ার হারানো ভূমি গোলান হাইটসের গুরুত্বের কথাও উল্লেখ করেন। ১৯৬৭ সালে ইসরায়েল এই এলাকা দখল করে নিয়েছিল। তিনি বলেন, গোলান হাইটস থেকে ইসরায়েলি দখলদারিত্ব মুক্ত করা আমাদের প্রধান অগ্রাধিকার। পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় অবস্থান করা তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অবৈধ বলে দাবি করেন। দ্রুতই এর অবসানের কথা বলেন তিনি। সিরিয়ায় বিদেশি সেনাদের অবৈধ অবস্থানের নিন্দা জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রীও। তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা করেন। সূত্র: আরটি, মেহেরনিউজ, ফার্স নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম