ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

‘অল্প কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন’

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২৩,  7:49 PM

news image

অল্প কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। রোববার (১৫ অক্টোবর) গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। ফারুক খান বলেন, আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল দেড় ঘণ্টা বৈঠক করে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম সস্পর্কে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে। এসময় ইউরোপীয় ইউনিয়ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠাবে বলেও জানান তিনি। ফারুক খান আরও জানান, অল্প কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম