ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  4:46 PM

news image

পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্য ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সহিংসতা বাড়ায় মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। এ সহিংসতার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে বলে মহাসচিব মনে করেন। তাই তিনি সংঘাত বন্ধ করতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক উপায়ে মতবিরোধ দূর করতে আহ্বান জানিয়েছেন।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে সংঘাতে জড়িয়ে যায় আফগানিস্তান ও পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’-এ এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। আফগানিস্তানও পাকিস্তানি সেনার মৃত্যুর তথ্য দিয়েছে। দুদেশের মাঝে এখনও উত্তেজনা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম