ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

​শিশুশিক্ষায় কার্যকর গাইডলাইন প্রণয়নের তাগিদ: নিমকোতে দিনব্যাপী কর্মশালা

#

১০ জুন, ২০২৬,  12:31 AM

news image

নিজস্ব প্রতিবেদক : ​তথ্যের অবাধ প্রবাহের এই যুগে শিশুদের মানসম্মত শিক্ষা ও সঠিক বিকাশের লক্ষ্যে একটি কার্যকর গাইডলাইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার (৯ জুন) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) ‘Kids’ Education: Nurturing Young Minds for a Better Future’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


​প্রতিষ্ঠানটির সভাকক্ষে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন নিমকোর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে শিশুদের শিক্ষা বিস্তারে একটি সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করা এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, শিশুদের মানসিক বিকাশে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে।


​কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক তাহমিনা আক্তার এবং অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দিন ভূইয়া। বিশেষজ্ঞ বক্তারা তাদের আলোচনায় বলেন, শিক্ষা একটি চলমান প্রক্রিয়া; তাই আমাদের জীবনব্যাপী শেখার মানসিকতা বজায় রাখতে হবে। সন্তানদের লালন-পালনের ক্ষেত্রে অভিভাবকদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা জরুরি। পাশাপাশি শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পরিবারের পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


​অনুষ্ঠানে নিমকোর অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) মোসাম্মৎ রহিমা আক্তার, পরিচালক (প্রশিক্ষণ অনুষদ) ড. মো. মারুফ নাওয়াজ এবং পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


​দিনব্যাপী এই কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত অংশগ্রহণকারীরা অংশ নেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় জসিম মেহেদীসহ অন্য অংশগ্রহণকারীরা সনদ গ্রহণ করেন।


​আয়োজক কর্তৃপক্ষ জানায়, ‘SIBE-NIMC’ প্রকল্পের আওতায় শিশুদের জন্য একটি গুণগত ও নিরাপদ গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম