ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

৯ম বরগুনা জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বরগুনা সদর উপজেলা দল

#

১৮ মে, ২০২৪,  4:59 PM

news image

নিজস্ব সংবাদদাতা: বরগুনাসহ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ফুটবল ইভেন্ট  ৯ম বরগুনা জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনালে বেতাগী উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়েছে বরগুনা সদর উপজেলা একাদশ। শুক্রবার (১৭ মে) ৯ম বরগুনা জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।  ফাইনাল খেলায় বরগুনা-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য ফারজানা সুমি, আরো উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুর রশিদ মিয়া, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদেরসহ আরো অনেকে। 

ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে। বরগুনা সদর উপজেলা বনাম বেতাগী উপজেলা। খেলা গোলশূন্য শেষ হলে সরাসরি ট্রাইবেকার ১-০  ব্যবধানে বেতাগী উপজেলাকে হারিয়ে বরগুনা সদর উপজেলা বিজয়ী হয়। উক্ত খেলায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয় বরগুনা সদর উপজেলার গোলরক্ষক মোঃ রাজিব এবং ম্যান অফ দ্যা ম্যাচ হয় বরগুনা উপজেলার স্ট্রাইকার মোহাম্মদ আরিফ। সমাপনী ও পুরস্কার বিতরনি অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোহাঃ  রফিকুল ইসলাম।জেলা প্রশাসক গোল্ডকাপ  টুর্নামেন্টের আহবায়ক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  শুভ্রা দাস। এ টুর্নামেন্টে  বরগুনা জেলার ছয়টি উপজেলার ছয়টি টিম ও পটুয়াখালী এবং ঝালকাঠি জেলার দুটি  টিম অংশগ্রহণ করে। টুর্নামেন্টের সমাপনী বক্তব্য দেন বরগুনা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। সঞ্চালক ছিলেন রফিকুল ইসলাম। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম