ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

৮ জেলায় বিএনপির সমাবেশ আজ

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৫,  5:43 PM

news image

নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোসহ চার দাবিতে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশের ৮ জেলায় সমাবেশ করবে বিএনপি। সূত্রমতে, লক্ষ্মীপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ ও কুড়িগ্রামে সমাবেশের আয়োজন করা হয়েছে আজ। এরইমধ্যে প্রস্তুত রয়েছে সমাবেশস্থল। কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ সমাবেশ ঘিরে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। জানা গেছে, বৃহস্পতিবারের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া লক্ষ্মীপুরের সমাবেশে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে থাকবেন বেগম সেলিমা রহমান, ময়মনসিংহে থাকবেন আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় থাকবেন বিএনপি চেয়ারপানসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, নওগাঁয় থাকবেন মিজানুর রহমান মিনু এবং কুড়িগ্রামে থাকবেন আব্দুস সালাম। প্রসঙ্গত, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় দেশের ৬৪ জেলায় ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি আট দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম