ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

৮ জনকে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দিল সুপ্রিম কোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৩,  4:31 PM

news image

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৮ জন প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অস্থায়ীভাবে সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) এমন তথ্য জানা গেছে।  প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, আমেনা খাতুন, মো. নূরুল মোমেন চৌধুরী, রবীন্দ্র কুমার দাস, মো. শাহ্ জালাল, মো. তবিবুর রহমান, মো. বেলায়েত হোসেন, মো. আবদুর রহমান ও অপূর্ব হালদার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়োগের তারিখ থেকে এক বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন। তবে কর্তৃপক্ষ কারণ লিপিবদ্ধ করে শিক্ষানবিশের মেয়াদ ২ বছর পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম