ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

৮৩ জনকে নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৩,  7:14 PM

news image

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন । প্রতিষ্ঠানটিতে ২১টি ভিন্ন পদে মোট  ৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

উপ-পরিচালক, সিনিয়র প্রোগ্রাম অফিসার, মেডিকেল অফিসার, সহকারী পরিচালক, স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার, প্রোগ্রাম অফিসার, ভাষা শিক্ষক (আরবি), গবেষণা কর্মকর্তা, সহকারী সম্পাদক, সমাজবিজ্ঞান প্রশিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ফার্মাসিস্ট (ইসলামিক মিশন), হোমিওপ্যাথ, ল্যাবরেটরি টেকনিশিয়ান, সিনিয়র স্টাফ নার্স, হোমিও কম্পাউন্ডার, লেডি ফার্মাসিস্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, স্টোর সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ওয়ার্ড মাস্টার।

পদসংখ্যা

মোট ৮৩ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুস্বারে যোগ্যতা পূরণ সাপেক্ষে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। পদ ভেদে প্রার্থীর কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন  ভাতা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা অনলাইনে (http://ifb.teletalk.com.bd/home.php) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৬ ফেব্রুয়ারি , ২০২৩।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম