ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৪,  9:08 PM

news image

আগামী ৭ ফেব্রুয়ারি নয়া দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর আগে তাকে আমন্ত্রণ জানান ভারতের হাইকমিশনার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী নিজেই এ তথ্য জানান। দিল্লি সফরে আলোচনায় কোনো বিষয়গুলো থাকবে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এখনও রেডি (প্রস্তুত) হয়নি। ওই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি এখনো ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী আরও বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকৃত পক্ষে গবেষণা না করে প্রতিবেদন প্রকাশ করে। টিআইবি কারও পক্ষে কাজ করবে না এমনটা আশা করছি। তিনি বলেন, নির্বাচন কমিশন এবার যেমন বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করেছে, অতিতের কোন কমিশন করেনি। নির্বাচনে আসা দেশি-বিদেশি পর্যবেক্ষকরা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যখন রিপোর্ট হয় উদ্দেশ্য প্রণোদিত, তখন তা রাষ্ট্রের কোন কাজে আসেনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম