ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

৭ দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করলো সংযুক্ত আরক আমিরাত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ নভেম্বর, ২০২১,  4:35 PM

news image

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ থেকে বাঁচতে সাত দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার (২৯ নভেম্বর) থেকে এ স্থগিতাদেশ কার্যকর হয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। ফ্লাইট স্থগিত দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক,

লিসোথো ও এসওয়াতিনি। জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি, সুপ্রিম কাউন্সিল ফর ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা থেকে ওমিক্রনের সংক্রমণ শুরু। এখন তা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়েছে। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইটালি এবং হংকংয়ে এই ভাইরাস শনাক্ত হয়েছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন থেকে বাঁচতে কড়াকড়ি আরোপ করেছে। সূত্র: গলফ নিউজ, খালিজ টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম