ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

৭৭ কোটি টাকা ফেরত চেয়ে ই-অরেঞ্জ গ্রাহকদের রিট

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২২,  9:42 PM

news image

৭৭ কোটি টাকা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছেন ই-অরেঞ্জের প্রতারণার শিকার ৫০০ গ্রাহক। রোববার (৩ এপ্রিল) গ্রাহকদের পক্ষে ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এই রিট আবেদন দায়ের করেন। রিটে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এ ছাড়া গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) এ বিষয়ে শুনানির কথা রয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালে ই-অরেঞ্জের যাত্রা শুরু হয়। কিন্তু গত বছরে গ্রাহকদের ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম