ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

৭৫ দেশে ১৬ হাজার বেশি মানুষ মাংকিপক্সে আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২২,  4:30 PM

news image

সারাবিশ্বের ৭৫টির বেশি দেশে ১৬ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত মাংকিপক্সে আক্রান্ত হয়েছে বলে জানান ডাব্লিউএইচও’র মহাপরিচালক। এই প্রাদুর্ভাবের ফলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মাংকিপক্স সংক্রমণ বাড়তে থাকায় বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। রয়টার্স জানিয়েছে, মাংকিপক্স সংক্রমণ বাড়তে থাকায় সর্বোচ্চ সতকর্তা জারি করল সংস্থাটি। গতকাল শনিবার মাংকিপক্স ইস্যুতে জরুরি বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি নির্ধারকরা। সেখান থেকেই এই ঘোষণা এসেছে। ডাব্লিউএইচও বলছে, মাংপিক্সের সম্ভাব্য মহামারী ঠেকাতে বৈশ্বিকভাবে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। ডাব্লিউওএইচও মাংকিপক্স প্রার্দুভাবটিকে পুরো দুনিয়ার মানুষের স্বাস্থ্যের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হিসেবে দেখছে।   প্রসঙ্গত, মাংকিপক্স একটি বিরল ভাইরাল সংক্রমণ। যা সাধারণত মৃদু হয়। বেশিরভাগ আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যান। ভাইরাসটি খুব সহজে মানুষের মধ্যে ছড়ায় না এবং ব্যাপক হারে মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব কম। সূত্র: রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম