ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

৭২ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়া

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৩,  7:06 PM

news image

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী ৭২ ঘণ্টা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন৷খালেদা জিয়ার হার্টে থাকা দুই ব্লকের চিকিৎসার বিষয়ে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ডের সদস্যরা। রোববার (৩০ এপ্রিল) খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে তার চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইং। মিডিয়া উইং থেকে জানানো হয়, সব শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই খালেদা জিয়ার হার্টে থাকা দুই ব্লকের চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবেন ১০ সদস্যের মেডিকেল বোর্ড। এর আগে শনিবার (২৯ এপ্রিল) সপ্তমবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপার্সন। উল্লেখ্য, খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, আথ্রাইটিস, ডায়াবেটিস, চোখের জটিলতাসহ নানা রোগে আক্রান্ত। গত বছরের জুনে বেগম জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এরপর একটি ব্লকে রিং পড়ানো হলেও এখনও দুইটি ব্লকের চিকিৎসা বাকি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম