ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী

#

২৫ নভেম্বর, ২০২৫,  8:58 PM

news image

৭০ বছর বয়সে কোরআন হিফজ সম্পন্ন করে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছেন সৌদি আরবের বাহা অঞ্চলের প্রবীণ নারী হামদাহ আল-গামেদী। ফলাহি সংস্থা তরতীল–এর তত্ত্বাবধানে পরিচালিত আঞ্চলিক হালকাতুত তাহফিজ আল-কুরআন কেন্দ্রের নজরদারিতে দুই দশকের প্রচেষ্টায় হিফজ সম্পন্ন করেন তিনি। সৌদি সংবাদমাধ্যম আখবার ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে,পারিবারিক দায়িত্ব, বয়সজনিত শারীরিক সমস্যা ও নানামুখী ব্যস্ততা সত্ত্বেও দীর্ঘদিনের আগ্রহ ও অধ্যবসায়ই তাকে লক্ষ্যপূরণে সফল করেছে। এ উপলক্ষে হিফজ কেন্দ্র তার সম্মানে বিশেষ অনুষ্ঠানও আয়োজন করে। হাফেজার শিক্ষিকা বলেন,হামদাহ আল-গামেদী সত্যিকারের এক উদাহরণ। নিয়মিত উপস্থিতি, অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি এই বয়সে এসে আল্লাহর কিতাব হিফজ করে দেখিয়েছেন। তরতীল সংস্থার বোর্ড চেয়ারম্যান আলী আল সারুরসহ কর্মকর্তারা তার মনোবল ও নিষ্ঠার প্রশংসা করেন। সংগঠনটির পক্ষ থেকে প্রবীণ হাফেজার সম্মানে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরআন জীবনের নূর। যে আন্তরিকভাবে কোরআন গ্রহণ করে, বয়স যতই হোক না কেন তার জন্য পথ সহজ হয়ে যায়। সূত্র :  আখবার ২৪

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম