ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

৭০৫ কোটি টাকা পাচার ৮ ই–কমার্স প্রতিষ্ঠানের

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২২,  10:34 PM

news image

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিষয়ে নানান অভিযোগ থাকলেও এবার বিদেশে টাকা পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। তদন্তে এমন আটটি প্রতিষ্ঠানের ৭০৫ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তদন্তে উঠে আসে, তারা হুন্ডির মাধ্যমে এ টাকা বিদেশে পাচার করেছে।শিগগিরই মানিলন্ডারিংয়ের মামলার অভিযোগপত্র দেওয়া হবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গোয়েন্দাদের সূত্র দাবি করে, ই-অরেঞ্জ ২৩২ কোটি টাকা, আনন্দের বাজার ৩০০ কোটি টাকা, ধামাকা ১১৬ কোটি টাকা, টুয়েন্টিফোর টিকিট লিমিটেড ৪ কোটি ৪৪ লাখ টাকা, এসপিসি ওয়ার্ল্ড ১ কোটি ১৭ লাখ টাকা, রিং আইডি ৩৭ কোটি ৪৯ লাখ টাকা, আকাশনীল ডটকম ৩ কোটি টাকা এবং সিরাজগঞ্জ শপ ৪ কোটি ৯ লাখ টাকা অর্থ পাচার করেছে।তদন্ত চলমান রয়েছে জানিয়ে সূত্রটি জানায়, দালাল ডটকম ও থলে ডটকমের মতো প্রতিষ্ঠানগুলোর মানিলন্ডারিংয়ের প্রমাণ সিআইডির হাতে রয়েছে। চলছে পরিমাণ অনুসন্ধানের পালা। এর বাইরেও ৩৩টি ই-কমার্স প্রতিষ্ঠানের অর্থ পাচার খতিয়ে দেখছে গোয়েন্দারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম