ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২৪,  5:04 PM

news image

৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। বার্তাসংস্থা আনাদোলু প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৭০ দশমকি ৩ কিলোমিটার গভীরে ছিল। তবে, কম্পনের জেরে আহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, গত ডিসেম্বরের শুরুতে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক ৬। উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম