ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল, ২০২৬,  5:10 PM

news image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান।  শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর (পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট-পিএমডি)। পিএমডির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি রাত ৯টা ১৩ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। কম্পনের প্রভাব ইসলামাবাদ, চিত্রাল, পেশাওয়ার, সোয়াত ও শাংলাসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়। এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, তাদের মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল অনুযায়ী হিন্দুকুশ অঞ্চলে ৫.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার গভীরতা ছিল ১৭৭ কিলোমিটার। ডননিউজ টিভির খবরে বলা হয়েছে, রাওয়ালপিন্ডি, আজাদ জম্মু ও কাশ্মীর, গিলগিট-বালতিস্তান এবং পাঞ্জাবের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সূত্র: ডন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম