ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

৬ মাসে মামলা নিষ্পত্তির নির্দেশ, স্থগিত থাকবে রানার জামিন

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৪,  6:25 PM

news image

-রানা প্লাজা ট্রাজেডি 

সাভারে রানা প্লাজা ধসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময় পর্যন্ত ভবনটির মালিক সোহেল রানার জামিন স্থগিত থাকবে বলে আদেশ দেওয়া হয়েছে।সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মুনমুন নাহার।

রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০২২ সালের মার্চে সোহেল রানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুল যথাযথ ঘোষণা করে গত বছরের ৬ এপ্রিল তাকে জামিন দিয়েছিলেন আদালত। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করলে গত বছরের ৯ এপ্রিল চেম্বার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী দুপক্ষের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিন ওই বছরের ৮ মে পর্যন্ত স্থগিত করেন। একইসঙ্গে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

এরপর ৮ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রানার জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত করেন। ১০ জুলাই জামিন আবেদনের শুনানি ৬ মাসের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) করেন আপিল বিভাগ। উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৩শ মানুষের মৃত্যু হয়, যাদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি করা হয় ভবনের মালিক সোহেল রানাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম