ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তাইওয়ান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২,  8:15 PM

news image

তাইওয়ানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহর। তাইওয়ানের আবহাওয়া দফতর বলছে, ৬ মাত্রার এ ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১৯ মাইল গভীরে। নিউ তাইপে ও হুয়ালিয়েন শহরে ভূমিকম্পের মাত্রা ছিল সবচেয়ে বেশি। আবহাওয়া ব্যুরো বলছে,

তাইওয়ানের পূর্ব উপকূলীয় এলাকায় আঘাত হানা ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবন দুলতে দেখা যায়। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ২০ সেকেন্ড পর্যন্ত। এতে তাৎক্ষণিভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাইপেই থেকে এএফপির সংবাদদাতা জানিয়েছেন, ভূমিকম্পের সময় সেখানকার ভবনগুলো ভয়ংকরভাবে দুলছিল। তিনি বলেন, কম্পন অন্তত ২০ সেকেন্ড স্থায়ী ছিল। এর আগে ২০১৮ সালে হুয়ালিয়েনে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৭ জন প্রাণ হারান, আহত হয়েছিলন প্রায় ৩০০।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম