ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

#

নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২২,  6:30 PM

news image

মঙ্গলবারও ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের সঙ্গে বৃষ্টি হচ্ছে। কোথাও বৃষ্টির সঙ্গে পড়ছে শিলা। তবে ঝড়-বৃষ্টির প্রবণতা উত্তরাঞ্চলে বেশি। এ প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। সঙ্গে রয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টি-ঝড় বৃষ্টির বিস্তৃতি থাকলেও দেশের দক্ষিণাঞ্চল একেবারেই বৃষ্টিহীন। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।

এ সময়ে ঢাকায়ও সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নিকলিতে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম