ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

৬ দিন পর সড়কে ফিরল ট্রাফিক পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৪,  5:13 PM

news image

কর্মবিরতি প্রত্যাহার করে ছয় দিন পর সড়কে ফিরেছে পুলিশ। আজ সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এর ফলে প্রায় এক সপ্তাহ পর শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিচ্ছেন তারা। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে গত ৫ আগস্ট থেকে সড়কে ট্রাফিক পুলিশ ও পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল না। ট্রাফিক পুলিশ ও পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে এসময় সড়কের শৃঙ্খলায় নিরলস কাজ করে গেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই রাজধানীর কিছু কিছু সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা গেছে। রাজধানীর ফার্মগেট, খামারবাড়ি, কারওয়ানবাজার, শাহবাগ, শিক্ষাভবন মোড় ও চানখারপুল মোড়ে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে ট্রাফিক পুলিশ সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্য ও শিক্ষার্থীদের দেখাও মিলছে সড়কের শৃঙ্খলা রক্ষায়। এর আগে, রবিবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন। তারা গণমাধ্যমে জানান, আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।  প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর পুলিশে সংস্কারের দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এরপর থেকে পুলিশ সদস্যদের সঙ্গে ট্রাফিক পুলিশের সদস্যরা সড়কে দায়িত্ব পালন না করে বিরতিতে ছিলেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম