ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মে, ২০২৪,  4:36 PM

news image

৬ দশমিক ২ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। সোমবার (৬ মে) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ওয়েস্ট পাপুয়া অঞ্চলে রোববার (৫ মে) এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম পাপুয়ায় ফাকফাক এলাকার ১৫৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১২ দশমিক ১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হলেও এখনও পর্যন্ত হতাহতের বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, গত মাসের শেষের দিকে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। উল্লেখ্য, ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রার উপকূলে ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরপর আঘাত হানে সুনামি। তখন ওই অঞ্চলে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম