ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

৬৪ জেলায় পুলিশ সুপার পদায়ন করে প্রজ্ঞাপন

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৫,  9:14 PM

news image

৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন। এরমধ্যে দিনাজপুর জেলায় পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. মিজানুর রহমানকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে চট্টগ্রাম জেলায়, বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে গাজীপুর ও পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে গোপালগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে সরকার। এ ক্ষেত্রে ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে ‘এ’, ‘বি’ ও ‘সি’- এই ৩ ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করে লটারি মাধ্যমে এসপি নিয়োগ করা হয়েছে। এতে মেধাবীরা কেউ বাদ পড়েনি। ওসিদেরও লটারির মাধ্যমে নিয়োগ করা হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম