ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

৬০ হাজার ইউক্রেনীয়র কাছে ত্রাণ পাঠানো যাচ্ছে না: জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে, ২০২৩,  4:22 PM

news image

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই উত্তেজনা বিরাজ করছে পুরো বিশ্বে। এদিকে, রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে ইউক্রেনের ৬০ হাজার নাগরিকের কাছে জরুরি মানবিক ত্রাণ পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ। জেনেভায় শুক্রবার জাতিসংঘ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের মানবিক ত্রাণবিষয়ক শাখার মুখপাত্র জেন্স লার্ক সংবাদ সম্মেলনে শুক্রবার এ কথা বলেন। তিনি বলেন, রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কিছুতেই জরুরি ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। এ বছর রুশ অধিকৃত দোনেৎস্ক, খারকিভ ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি ইউক্রেনীয় শহর ও গ্রামে একেবারেই মানবিক ত্রাণ পাঠানো সম্ভব হয়নি। নিরাপত্তার ঝুঁকিই এর অন্যতম কারণ এছাড়া, এ বছরের এপ্রিল নাগাদ ইউক্রেনের ৫৪ লাখ মানুষকে জাতিসংঘের জরুরি ত্রাণ সহায়তা করা হয়েছে বলেও জানান জেন্স লার্ক। তবে, রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৮ লাখেরও বেশি ইউক্রেনীয়কে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এদের বেশির ভাগই (৬০ শতাংশ) নারী ও শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম