ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

৬০ বছর পর ইংল্যান্ডকে হারালো হাঙ্গেরি

#

স্পোর্টস ডেস্ক

০৫ জুন, ২০২২,  4:50 PM

news image

শক্তি-সামর্থ্য কিংবা পরিসংখ্যান— সব দিক থেকেই হাঙ্গেরির চেয়ে এগিয়ে ইংল্যান্ড ফুটবল দল। কিন্তু শনিবার (৪ জুন) রাতে এই হাঙ্গেরির মাঠেই বড় অঘটন হলো ইংলিশদের। দীর্ঘ ৬০ বছর পর হাঙ্গেরির কাছে হেরে গিয়েছে ইংল্যান্ড। নেশন্স লিগে শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে স্বাগতিক হাঙ্গেরি। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন হাঙ্গেরির ফুটবলার দমিনিক সোবোসলাই। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ১৯৬২ বিশ্বকাপে গ্রুপ পর্বে জিতেছিল হাঙ্গেরি। ওই ম্যাচে ২-১ গোলে জিতেছিল হাঙ্গেরি।

প্রায় ৬০ বছর পর এবার নিজেদের মাঠে ইংলিশদের বিপক্ষে জয় পেল হাঙ্গেরি।   রেকর্ডের পেছনে আমি দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়: রোনালদোরেকর্ডের পেছনে আমি দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়: রোনালদো এদিন দিনের আরেক ম্যাচে জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইতালি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইতালিকে লিড এনে দেন লরেন্সো পেল্লেগ্রিনি। এরপর সমতা টানেন জার্মানির জসুয়া কিমিখ। জার্মানির মুখোমুখি হওয়ার আগে ফাইনালিসিমাতে আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি ইতালি। হেরে যায় বড় ব্যবধানে। আর্জেন্টিনার পর জার্মানির বিপক্ষেও জিততে পারল না ইউরো চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে জার্মানির সঙ্গে কোনো রকমে ড্র করে আর্জেন্টাইনদের দেওয়া দুঃখ ভুলল মানচিনির শিষ্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম