ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

৫ মাসে কুরআন মুখস্ত করলেন আব্দুল মান্নান

#

২১ নভেম্বর, ২০২৩,  9:08 PM

news image

মাধবপুর প্রতিনিধ: হবিগঞ্জের মাধবপুরে মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআন শরীফ হেফজ করে নজির বিহীন দৃষ্টান্তের স্বাক্ষর বহন করলেন হাফেজ মোঃ আব্দুল মান্নান। মাধবপুরের হাফেজ মোঃ আব্দুল মান্নান আজ (২০ নভেম্বর) আশরাফুল উলুম মাদ্রাসা, মৌজপুর মাদ্রাসায় কিতাব খানার ছাত্র থাকা অবস্থায় অনেকটা আগ্রহ ভরে হেফজখানার দিকে নজর দেয়। আল্লাহর অশেষ রহমতে মাত্র পাঁচ মাসের মাথায় পবিত্র কুর-আনুল কারীম হেফজ করে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে মাদ্রাসা সহ সবাইকে তাক লাগিয়ে দিলেন।হাফেজ আব্দুল মান্নান (১৩) মাধবপুরের বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে। মোঃ আব্দুল হাই পেশায় একজন রিক্সা চালক। এ বিষয়ে জানতে চাওয়া হলে পিতা আব্দুল হাই বলেন, মুসলিম পরিবারে আমার জন্ম। আমি রিক্সা চালিয়ে আমার সন্তানকে মাদ্রাসায় পড়ার খরচ যোগান দিয়ে যাচ্ছি। সন্তান পবিত্র কোরআন শরীফ হেফজ করায় আমার আনন্দের শেষ নেই। এদিকে মাদ্রাসা ছাত্র মোঃ আব্দুল মান্নান কে পবিত্র কোরআনের শিক্ষায় শিক্ষিত ও উৎসাহিত করতে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন, সায়েখ পীর আব্দুর রহমান, তুলাপাড়া। অত্র মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান সহ মাদ্রাসার অন্যান্য ছাত্ররা। আল্লাহ তাআলা এই কুরআনের পাখিকে ইসলামের জন্য কবুল করুন। আমিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম