ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই, ২০২৬,  8:41 PM

news image

স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সকাল ৭টা ১৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল কুজারান থেকে ১৭ কিলোমিটার এবং প্রাদেশিক রাজধানী কেরমানশাহ শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে। এর একদিন আগেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সারান্দ এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রোববার (১৯ জুলাই) সকালে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে। মূলত আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থানের কারণে ইরান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এই দুটি প্লেটের ক্রমাগত নড়াচড়ার কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। বিশেষ করে খুজেস্তান, কেরমানশাহ ও হরমোজগানের মতো পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো বেশি ঝুঁকিতে থাকে। বেশিরভাগ ভূমিকম্পের মাত্রা কম হলেও অগভীর গভীরতায় সৃষ্ট কম্পন বেশি ঝুঁকিপূর্ণ। কারণ, এ ধরনের ভূমিকম্প ভূপৃষ্ঠে বেশি অনুভূত হয় এবং জনবসতিপূর্ণ এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম