ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

৫ ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: অর্থ মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৫,  8:45 PM

news image

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, ‘পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত’ করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবেন মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সরকার বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে। স্বার্থ ক্ষুণ্ন হওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম