ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

৫ বছরে দেড় কোটির বেশি ভোটার বেড়েছে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২৩,  8:02 PM

news image

গত পাঁচ বছরে দেশে দেড় কোটির বেশি ভোটার বেড়েছে। নতুন এই ভোটাররা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। পাশাপাশি এবার জাতীয় নির্বাচনে দুই হাজার ভোটকেন্দ্র বাড়তে পারে। মঙ্গলবার (৪ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্যমতে, ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ কোটি ৪০ লাখের কিছু বেশি ভোটার ছিল। এবার এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। সেই হিসেবে দেড় কোটির বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে। এ ছাড়া দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের জন্য দেশব্যাপী ৪২ হাজার ভোটকেন্দ্র স্থাপন করা হতে পারে। যা গত নির্বাচনে ছিল ৪০ হাজার। এ ছাড়া দশম সংসদ নির্বাচনে নয় কোটি ১৯ লাখ ভোটারের জন্য ভোটকেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭টি। নতুন ভোটকেন্দ্রের তালিকা তৈরির কাজ দ্রুতই শুরু হবে বলে জানা গেছে। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুনের প্রথম সপ্তাহে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা’ জারি করা হয়েছে। ইতোমধ্যে নারী-পুরুষ ভোটার বিবেচনায় নীতিমালা মেনে মাঠ কর্মকর্তাদের নির্ধারিত ছকে ভোটকেন্দ্রের প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে। আশা করি, আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের একীভূত তথ্য পাব। খসড়া প্রকাশের পর দাবি ও আপত্তি নিষ্পত্তি করার সময়ও নির্ধারণ করে দেওয়া হবে। এরপর কমিশনের অনুমোদন নিয়ে ভোটের নির্ধারিত সময়ের আগেই গেজেট প্রকাশ করা হবে। তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অবকাঠামোগুলো এবারও বাছাই করা হবে। সেক্ষেত্রে ভোটারদের অসুবিধা না হলে একই স্থাপনায় ভোটকক্ষের সংখ্যা বাড়ানো হবে। এর ফলে শৃঙ্খলা ও নিরাপত্তা সবকিছুতেই ভোটারদের সুবিধা হবে। উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরের শেষ দিকে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আগামী নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম