ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

৫২ বছর পর রাজা পেতে যাচ্ছে ডেনমার্ক

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০২৪,  8:27 PM

news image

অর্ধ শতাব্দীরও বেশি সময় পর ৫২ বছর পর রাজা পেতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১৪ জানুয়ারি সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশটির রানি দ্বিতীয় মার্গরেথা। সেখানে স্থলাভিষিক্ত হবেন তার বড় ছেলে যুবরাজ ফ্রেডেরিক। রোববার (৩১ ডিসেম্বর) নববর্ষের বাৎসরিক ভাষণে এমন বার্তাই এসেছে রানির পক্ষ থেকে। খবর এপির। রানি দ্বিতীয় মার্গরেথার বয়স এখন ৮৩। ১৯৭২ সালে বাবা নবম ফ্রেডেরিক মারা যাওয়ার পর ৩১ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন মার্গরেথা। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তিনিই ছিলেন ইউরোপের সবচেয়ে দীর্ঘকালীন রানি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে পিঠের অস্ত্রোপচার হয় তার। সে সময়ই পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্বভার অর্পণ করার সময় এসে গেছে বলে চিন্তা আসে রানি দ্বিতীয় মার্গরেথার মাথায়। রানি ভাষণে বলেন, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্বভার অর্পন করার এটাই উপযুক্ত সময় বলে আমি মনস্থির করেছি। নতুন বছরের ১৪ জানুয়ারি আমি ডেনমার্কের রানির পদ থেকে সরে দাঁড়াব। আমার ছেলে যুবরাজ ফ্রেডেরিককে সিংহাসন ছেড়ে দিচ্ছি। একইসঙ্গে সিংহাসনে আসীন হওয়ার পর থেকে বিগত ৫২ বছরে আকুণ্ঠ সমর্থনের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রানি দ্বিতীয় মার্গরেথা। প্রসঙ্গত, ডেনমার্কে নির্বাচিত পার্লামেন্ট ও তাদের সরকারের হাতেই সব আনুষ্ঠানিক ক্ষমতা ন্যস্ত। রাজা বা রানি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকবেন বলে প্রত্যাশা করা হয়। বিভিন্ন প্রদেশে সফর থেকে জাতীয় দিবস উদযাপন করার মতো পরম্পরাগত কর্তব্যে দেশের প্রতিনিধিত্ব করাই তার কাজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম