ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

৫০ বিচারকের ভারতে যাওয়া বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৫,  10:03 PM

news image

প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচারকের ভারতে যাওয়ার অনুমতি বাতিল করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) আইন ও বিচার বিভাগের উপ-সচিব ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানপূর্বক গত ৩০ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি অদ্য বাতিল করা হলো। এর আগে, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের ৫০ জন কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ভারতে যাওয়ায় অনুমতি দেয় আইন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। এরপর অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।অবশেষ আজ ৫০ জন বিচারকের ভারতে যাওয়ার অনুমতি বাতিল করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম