ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো আরব আমিরাতে তাপমাত্রা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট, ২০২৪,  4:50 PM

news image

সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা বেড়েই চলেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দেশটির তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এদিন দেশটিতে ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি এসব তথ্য জানিয়েছে। খবর খালিজ টাইমসের। অবশ্য এর আগে সংযুক্ত আরব আমিরাতে দুইবার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়িয়েছে। গত জুলাই মাসেই এই দুই ঘটনা ঘটে।  এদিকে গরমের হাঁসফাঁস থেকে দেশবাসীকে মুক্তি দিতে বেশ কিছু পদত্যাগ গ্রহণ করেছে আমিরাত সরকার। ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মধ্যাহ্ন বিরতি ঘোষণা করা হয়েছে, বিশেষ করে যারা বাইরে কাজ করে তাদের কিছুটা স্বস্তি দিতেই এমন পদক্ষেপ। এই চার মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে কাজ করা নিষেধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে যেসব কোম্পানি কর্মীদের বাইরে কাজ করাবে তাদের প্রত্যেক কর্মচারীর জন্য ৫ হাজার দিরহাম করে জরিমানার বিধান করা হয়েছে। এ ছাড়া এই গরমে শ্রমিকদের কষ্ট লাঘবে প্রায় সময়ই তাদের মাঝে খাবার, পানি ও অন্যান্য  প্রয়োজনীয় জিনিস বিতরণ করে আসছে আরব আমিরাত কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম