ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

৫০০ টাকায় ইউরোপের ভুয়া ভিসা, আটক ৬

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২২,  4:13 PM

news image

মাত্র ৫০০ টাকা খরচ করে তৈরি করা জাল ভিসায় ইউরোপ যাচ্ছে মানুষ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও। ঘটনা সত্য। সম্প্রতি রাজধানীতে এমনই এক জালিয়াত চক্রের সন্ধান পেয়েছে গোয়েন্দারা। চক্রটি এমন জাল ভিসা দিয়েই ঢাকাসহ বিভিন্ন বিমানবন্দরের কর্মকর্তাদের সাথে চুক্তি করে মানুষকে পশ্চিমা বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়। ডিবি পুলিশ বলছে, এদের সাথে আন্তর্জাতিক মানবপাচার চক্রের যোগসূত্র রয়েছে। কম্পিউটারের ফটোশপে শুধুমাত্র নাম, ঠিকানা, ছবি আর পাসপোর্ট নম্বর পরিবর্তন করে প্রিন্ট দিলেই বেরিয়ে আসে পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা। আর এই জাল ভিসা দেখিয়েই যারা ইউরোপ আমেরিকা যাওয়ার স্বপ্নে বিভোর তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকটি চক্র। চক্রের সদস্যরা জানায় তারা জাল ভিসায় বিদেশে পাঠাচ্ছে মানুষ। এই জালিয়াতিতে বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তাদেরও যোগসাজস রয়েছে। রাজধানীতে এমন চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে, গোয়েন্দা পুলিশ। কর্মকর্তারা জানান, ইউরোপ-আমেরিকা যেতে মরিয়া ব্যক্তিদের টার্গেট করে চক্রটি। আর জাল ভিসা দেখিয়ে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এসব চক্রের পেছরে আর কারা কারা আছেন, তাদেরও আইনের আওতায় আনার কথা জানান কর্মকর্তারা। সূত্র: যমুনানি টিভি 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম