ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

৫০০ উইকেটের ক্লাবে রশিদ খান

#

স্পোর্টস ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৩,  4:43 PM

news image

বিশ্বে অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান। সম্প্রতি অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন আফগানিস্তান ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে। তবে ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক রেকর্ড স্পর্শ করছেন এ স্পিনার। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দ্বিতীয় বোলার হিসেবে নতুন মাইলফলকে নাম লেখালেন বিশ্বসেরা এ বোলার। টি-২০’তে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন তিনি। আর মাত্র ২৪ বছর বয়সেই এ মাইলফলকে নাম লেখালেন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সংস্করণে অভিষিক্ত এ স্পিনার। এর আগে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো, টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। ৫২৬ ম্যাচে ৬১৪ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান এ ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউন ও প্রিটোরিয়া ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ। এদিন ওই ম্যাচে নির্ধারিত ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রশিদ। আর এদিন একটি মাত্র বাউন্ডারি হজম করে মোট ১১টি ডট বল করেন এ আফগান বোলার। রশিদ খানের পরেই আছেন আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইন। ৪২৭ ম্যাচে ৪৭৪ উইকেট নিয়েছেন বিশ্বসেরা এ বোলার। এ কাতারের চারে আছেন সাউথ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। ৩৫৮ ম্যাচে এ প্রোটিয়া বোলারের উইকেট সংখ্যা ৪৬৬টি। আর ৩৮২ ম্যাচে ৪৩৬ উইকেট তুলে নিয়ে তালিকার পাঁচে আছেন বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম